ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিগগিরই চালু হবে ভারতীয় টুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ সহজ করতে শিগগিরই টুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। তিনি বলেন, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ কাউকে না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আবেদনকারীদের নিজেরাই ফরম পূরণ করে সরাসরি ফি জমা দেওয়া উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দালালচক্রের মাধ্যমে ভিসা পেতে গিয়ে অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করছেন, যা অনুচিত। এ বিষয়ে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।
পরে সহকারী হাইকমিশনার আশ্রম প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন, যেখানে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- মেডিকেল অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ