ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ‘তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে কাজ করতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) ঢাকার বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে ‘ইয়্যুথ কনফারেন্স অন প্রোটেক্টিং হেলথ অব ওমেন, চিলড্রেন অ্যান্ড ইয়্যুথ ফ্রম টোব্যাকো হার্মস’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নানা বিষয়ে অনেক আইন রয়েছে, কিন্তু সেসব আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে সচেতনতার ঘাটতি রয়েছে। আইন সম্পর্কে সচেতনতা বাড়লে মানুষ আইনকে সম্মান করতে শিখবে।
তিনি উল্লেখ করেন, দেশে ধর্ষণের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। একইভাবে ২০০৫ সালে তামাকবিরোধী আইন প্রণয়ন করা হলেও এখনো তামাক সেবন বন্ধ হয়নি। রাস্তাঘাটে প্রকাশ্যে সিগারেট সেবনের দৃশ্যও প্রায়ই দেখা যায়। তাই তামাক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ জরুরি।
ফারজানা শারমীন বলেন, তামাক ও মাদকদ্রব্য মানুষের শরীরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এসব পদার্থ কিডনিসহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যারা মাদক ও তামাককে ‘না’ বলতে পারে, তাদের তিনি অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, তরুণদের তামাক ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। এসব থেকে শরীরে নানা রোগ সৃষ্টি হয়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়।
অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অনকোলজিস্টের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম মহিউদ্দীন ফারুক, টিচার্স ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকোর সদস্য সাবিনা আকতার আরজু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য এবং বিসিআইসির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাছরিন আকতার অনুষ্ঠানের বিষয়বস্তু উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ, যুবক, নারী ও শিশুদের সুরক্ষায় পরিবারকেও দায়িত্ব নিতে হবে। কেউ ভুল পথে গেলে তাকে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)