ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি নতুন করে আলোচনায় এলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, যা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের এমন বড় সিদ্ধান্ত এককভাবে নেওয়া যায় না। সংশ্লিষ্ট বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সংস্থার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে অগ্রসর হতে হবে।
উপাচার্য আরও বলেন, অতীতে কেন সেকেন্ড টাইম পদ্ধতি বন্ধ করা হয়েছিল, তার দায় বর্তমান প্রশাসন নেবে না। তবে পরিস্থিতি পর্যালোচনা করে এটি পুনরায় চালু করা সম্ভব কিনা, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি জানান, ভর্তি সংক্রান্ত বিভিন্ন কমিটি ও নীতিনির্ধারণী সংস্থার সঙ্গে কথা বলে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি।
এদিকে প্রতিবছর ভর্তি মৌসুম এলেই একদল ভর্তিচ্ছু শিক্ষার্থী সেকেন্ড টাইম চালুর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে থাকে। সর্বশেষ গত অক্টোবরে এমন কর্মসূচি দেখা গেছে।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন এবং আদালতে রিট করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থাকে।
সে সময়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছিলেন, একই শিক্ষার্থীকে একাধিকবার ভর্তি পরীক্ষার সুযোগ দিলে প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি হয়। পাশাপাশি অনেক শিক্ষার্থী প্রথমে অন্যত্র ভর্তি হয়ে পরে ঢাবিতে ভর্তি হওয়ায় আসন শূন্যতার সমস্যাও সৃষ্টি হয় বলে তিনি যুক্তি দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে