ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শহীদদের শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে ‘গণহত্যা দিবস’ পালন
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গণহত্যা দিবস’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপাচার্যের সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হলের প্রাধ্যক্ষ প্রমুখ।
আলোচনা সভায় উপাচার্য বলেন, ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনাগুলোর একটি, যেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের বহু সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, এই গণহত্যার পরই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তবে বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন উপাচার্য।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি