ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুদকের ৫ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একযোগে পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। সাম্প্রতিক এ সিদ্ধান্তে সংস্থার বিভিন্ন শাখায় দায়িত্ব বণ্টনে পরিবর্তন এসেছে।
বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। অন্যদিকে মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল করতে এবং বিভিন্ন শাখায় দক্ষতা বাড়াতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর