ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে থাকা পাটকলগুলো ধাপে ধাপে পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এসব পাটকল পুনরায় চালু করা হচ্ছে, যার মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়ায় নির্মাণাধীন জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকটি পাটকল পুনরায় চালু হয়েছে এবং আরও কয়েকটি চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পাট শিল্পকে কেন্দ্র করে অর্থনীতিতে নতুন গতি আসবে।
তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে পাট শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পাট খাতকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে দাঁড় করাতে সরকার কাজ করছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের চলমান কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন।
এছাড়া তিনি ‘আব-ই-রওয়ান’ প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ঐতিহ্যবাহী মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ ঘুরে দেখেন। চরকার মাধ্যমে কাপাস থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বুননের পুরো প্রক্রিয়া তিনি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি গ্যালারিতে প্রদর্শিত মসলিন সুতা দিয়ে তৈরি বিভিন্ন কাপড়ও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড