×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসে আ'গুন

২০২৬ অক্টোবর ১৭ ১৭:৩৬:০২

ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসে আ'গুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনেসিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।

শনিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বার্তায় বলা হয়, ইবনেসিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত