ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জাতির অস্তিত্ব রক্ষার লড়াই: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, যা প্রকৃত অর্থেই একটি জনযুদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। এই রেজিমেন্ট প্রতিরোধ শুরু না করলে বাংলাদেশ হয়তো আজও পাকিস্তানের অংশ হয়ে থাকত।
শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর এসকেএস টাওয়ারে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সিনিয়র টাইগার্স’ আয়োজিত অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি গৌরবোজ্জ্বল নাম। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই রেজিমেন্ট ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বাধিক বীরত্বসূচক সাহসিকতার পুরস্কার অর্জন করে।
মুক্তিযুদ্ধের ব্যাপ্তি তুলে ধরে স্পিকার বলেন, এটি ছিল জনগণের যুদ্ধ, সমগ্র জাতির যুদ্ধ। ১৯৭১ সালের যুদ্ধ যারা প্রত্যক্ষ করেননি, তাঁরা জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরাসরি দেখার সুযোগ পাননি। শ্রেণি-পেশা নির্বিশেষে দেশের মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জীবন ছিল রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ। প্রতিটি মুহূর্তে বিজয়ের প্রত্যাশা আর মৃত্যুর শঙ্কা নিয়ে তাঁরা যুদ্ধ করেছেন। বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে এই রেজিমেন্ট নেতৃত্ব দিয়েছিল।
স্পিকার আরও বলেন, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে নিজের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করেন হাফিজ উদ্দিন আহমদ। মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশ নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস এবং মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সিনিয়র টাইগার্সদের পক্ষ থেকে স্পিকারকে একটি ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই