ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
‘বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ সমান অধিকার পায়’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাগরিক হিসেবে ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার সমান বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই সব ধর্মের মানুষের সমান অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় পরিচয় আলাদা হলেও নাগরিক হিসেবে সবার পরিচয় এক।
শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীর বাজার কুমারপুকুরপাড় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, দেশের বৈধ নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস করে না। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কোনো গোষ্ঠী যাতে তাঁদের মধ্যে হীনম্মন্যতা বা বৈষম্যের অনুভূতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁরা এ দেশের নাগরিক এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। এই বিশ্বাস কেবল কথায় সীমাবদ্ধ না রেখে চিন্তা-চেতনা ও আচরণেও ধারণ করতে হবে। তাহলেই সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে দৃশ্যমান নিরাপত্তার পাশাপাশি সাদাপোশাকেও সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সবার সম্মিলিত উদ্যোগে পূজা উদ্যাপন আনন্দময়, নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে ধর্মীয় উৎসব পালনের সময় কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা নিজেরাই যেন বলতে পারেন, পূজা উদ্যাপনে নিরাপত্তার জন্য বিশেষ পাহারার প্রয়োজন হচ্ছে না এমন স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হাজী আনোয়ারুল হক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ