×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব: পানিসম্পদমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৭ ১৯:১৭:০০

দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা, আত্মমর্যাদা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তাঁদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে ১৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিল্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আতিকুল ইসলাম।

মন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের মেধা ও চিন্তাশক্তির মাধ্যমে সক্ষমতার পরিচয় দিচ্ছেন। তাঁদের অগ্রযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সুযোগ তৈরি এবং দৈনন্দিন জীবনে নিরাপত্তা নিশ্চিত করা দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব। এ লক্ষ্যে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রিন্সিপাল প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। তাঁর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলায় অবস্থিত আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত