ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানি দুটি পৃথকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএসইর মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব।
জানা গেছে, গত ৫ মার্চ ২০২৬ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে এবং ওই তারিখ থেকেই তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত আরেক জ্বালানি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মো. আরফানুল হক। বর্তমানে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যমুনা অয়েল কোম্পানি সূত্রে জানা গেছে, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের (ইএমআরডি) ৫ মার্চ ২০২৬ তারিখের একটি চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৮ মার্চ ২০২৬ তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে তাকে কোম্পানিটির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি