ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রকাশিত হল ওয়ার্ম আপ ম্যাচের সূচি
ডুয়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের প্রস্তুতি সারবে। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মতো দলগুলো আইসিসির মেগা ইভেন্টের আগে নিজেদের প্রস্তুতি পরীক্ষা করবে।
১৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এছাড়া ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনের ম্যাচ দিয়ে ওয়ার্ম আপের ম্যাচগুলো শুরু হবে।
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর দুবাইয়ের পাশাপাশি পাকিস্তানের মাটিতেও অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে পাকিস্তান ফেভারিট হিসেবে শুরু করতে চাইবে, তবে তাদের সাম্প্রতিক আইসিসি ইভেন্টের পারফরম্যান্স তেমন ভালো নয়। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরু হবে এবং তা চলবে ৯ মার্চ পর্যন্ত।
ওয়ার্ম আপ ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের তিনটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। এর মধ্যে একটি দল লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে, সেই দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। ১৭ ফেব্রুয়ারি শাহিনসের দুটি দল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে করাচি এবং দুবাইতে।
মহম্মদ হুরাইরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাহিনদের ম্যাচে দলকে অধিনায়কত্ব করবেন, আর মহম্মদ হ্যারিস বাংলাদেশের বিরুদ্ধে দুবাইয়ে দলের নেতৃত্ব দেবেন। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ওয়ার্ম আপ ম্যাচটি ১৬ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)