ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ঈদের দ্বিতীয় জামাত সম্পন্ন, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
দ্বিতীয় জামাত শেষে অনুষ্ঠিত মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশের ওপর নেমে আসা নানা বিপদ-আপদ থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান। একই সঙ্গে রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্যও দোয়া করা হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করতেও দেখা যায় মুসল্লিদের।
মোনাজাতের সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও মুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম