ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

২০২৬ মার্চ ২০ ১৯:৩০:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন আবাসিক হলের নির্দিষ্ট স্থানে এসব জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় মসজিদের জামাত:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত: সকাল ৮:০০ টায়। ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

দ্বিতীয় জামাত: সকাল ৯:০০ টায়। ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

আবাসিক হলের জামাতসমূহ:

কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে সকাল ৮:০০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে:

১. সলিমুল্লাহ মুসলিম হল: হল জামে মসজিদে।

২. ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: হলের লনে।

৩. ফজলুল হক মুসলিম হল: হলের পূর্ব পাশের খেলার মাঠে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীও এসব জামাতে অংশ নিতে পারবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ