ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের যে রীতি প্রথমবার যুক্ত হচ্ছে আইপিএলে
ডুয়া ডেস্ক : প্রথমবারের মতো ট্রফি ট্যুর দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এতদিন শুধুমাত্র বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হতো। তবে এবার প্রথমবারের মতো সেই রীতি চালু হচ্ছে আইপিএলেও।
এপি চালু হয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে। আসন্ন মৌসুমের আগে ভারতের ৯টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে চ্যাম্পিয়ন কলকাতা।
আইপিএলের এবারের আসর ২১ মার্চ থেকে শুরু হবে। তার আগেই ৯টি শহর ঘুরে আসবে ট্রফিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইপিএলের এই ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ।
জানা যায়, প্রথমে আসামের গুয়াহাটিতে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় এসে শেষ হবে ট্রফি ট্যুর।
কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি।
সেখানে ভক্তরা যেয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের জন্য নানা রকম খেলার ব্যবস্থাও থাকবে। জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে।
তবে ট্রফির সঙ্গে কলকাতার ক্রিকেটাররা যাবেন কি না তা অবশ্য এখনও জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)