ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এলাকায় এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থী লামিয়া আক্তার (১৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকার হারিজ উদ্দিনের কন্যা। ঘটনার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) রাতে লামিয়া আক্তার নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। তার ঘরের দরজা বন্ধ থাকায় রাতেই স্বজনরা ভেতরে ঢুকে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় জনতা উচ্চ বিদ্যালয়ের নামে একটি ফেসবুক পেজ রয়েছে। ওই পেজের গ্রুপে লামিয়ার একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়। এতে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম মানসিক চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেন।
পরিবারের সদস্যরা বলেন, ভিডিওটি প্রকাশের পর লামিয়ার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। সে কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল না এবং বেশিরভাগ সময় নিজেকে আলাদা করে রাখছিল। মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনা ক্রমবর্ধমান হয়ে উঠছে। কিশোর-কিশোরীরা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং এর দায় এড়ানো যায় না। পাশাপাশি অভিযোগ রয়েছে যে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
নিহত লামিয়ার চাচা বাবুল সরকার জানান, জনতা উচ্চ বিদ্যালয় নামের ওই ফেসবুক গ্রুপে লামিয়ার ব্যক্তিগত একটি ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি লামিয়া মেনে নিতে পারেননি। নিজের মান-সম্মান ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তিনি অভিযোগ করেন, ভিডিওটি পোস্টের অনুমতি দেওয়া এডমিন ও মডারেটররা কেন যাচাই করেননি।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আত্মহত্যা হয়েছে। পরিবার অভিযোগ দেবে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান