ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
যমুনা সেতু দিয়ে ১ দিনে উত্তরবঙ্গে গেল ৫১ হাজার যানবাহন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়ায় যমুনা সেতুতে (বঙ্গবন্ধু সেতু) যানবাহন পারাপারের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরুর পর গত সোমবার (১৬ মার্চ) থেকে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত মাত্র তিন দিনেই ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মোট ৮০ হাজার ৪১৩টি যানবাহন পারাপার হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, ঈদযাত্রার এই তিন দিনে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ছিল।
দিনভিত্তিক পারাপারের চিত্র:
সোমবার (১৬ মার্চ): প্রথম দিনে সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন যাতায়াত করে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ২০ হাজার ৭৫টি।
মঙ্গলবার (১৭ মার্চ): দ্বিতীয় দিনে চাপের মাত্রা আরও বেড়ে দাঁড়ায় ৪৬ হাজার ৯৪৩টিতে। এদিন ঢাকা থেকে উত্তরবঙ্গ অভিমুখে যায় ২৭ হাজার ৪৯৮টি যানবাহন।
বুধবার (১৮ মার্চ): তিন দিনের মধ্যে সর্বোচ্চ ভিড় লক্ষ্য করা গেছে বুধবার। এদিন মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়, যার মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ৮৪০টি।
সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের কারণে গত বুধবার সেই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। তিন দিনে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসা যানবাহনের সংখ্যা ছিল ৫৩ হাজার ৭৭২টি।
এবারের ঈদযাত্রায় যমুনা সেতুর দুই প্রান্তের চিত্র ছিল ভিন্ন। সেতুর পূর্ব অংশে (টাঙ্গাইল প্রান্ত) যানবাহনের ধীরগতি ও কিছু এলাকায় যানজট থাকলেও পশ্চিম অংশে অর্থাৎ সিরাজগঞ্জ মহাসড়কে দৃশ্যপট ছিল একেবারেই স্বস্তিদায়ক। অতিরিক্ত যানবাহনের চাপ থাকা সত্ত্বেও সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে।
সেতুর দুই প্রান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক