ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পাঠানো চিঠিতে মোদি তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দঘন ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাই।
নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসজুড়ে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন, যা আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য উদাহরণ।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। এ উপলক্ষে তিনি বিশ্ববাসীর শান্তি, সুস্বাস্থ্য, সুখ ও সম্প্রীতি কামনা করেন।
চিঠির শেষাংশে মোদি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন এবং তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক