ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
হার্ভার্ডে বিনা মূল্যে নেতৃত্বের প্রশিক্ষণ, আবেদন করুন এখানে
ডুয়া ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’-এ অংশগ্রহণের এক অনন্য সুযোগ নিয়ে এসেছে। বিশেষ করে যারা সামাজিক ও আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন, এমন মেধাবী শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ এপ্রিল ২০২৬।
প্রোগ্রাম পরিচিতি: অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামটি মূলত ৮ সপ্তাহ মেয়াদী একটি সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। এটি হার্ভার্ড বিজনেস স্কুলের বিশ্বখ্যাত অধ্যাপকদের দ্বারা পরিচালিত হয়। ২০১৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামের যাত্রা শুরু হয়, যা আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ নামে পরিচিত ছিল। এই প্রোগ্রামের অন্যতম বিশেষত্ব হলো—আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস (IELTS) ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা সদ্য উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই তাঁর পরিবারের ‘প্রথম প্রজন্ম’ হতে হবে যিনি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর অন্তত ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি ভাষা জ্ঞান থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
সারা বিশ্বের মেধাবী তরুণদের সঙ্গে নেটওয়ার্কিং ও সংযোগ তৈরির সুযোগ।
হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি ক্লাসে অংশগ্রহণের সুযোগ।
বিশ্বমানের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ।
উচ্চশিক্ষার জন্য বিশেষ আর্থিক অনুদান বা গ্র্যান্ট প্রাপ্তির সম্ভাবনা।
নিজের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ডের সুবিধা।
ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের হার্ভার্ডের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- মার্চেই ইউরোপের দুই শক্তির মুখোমুখি ব্রাজিল