ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আমি বেঁচে আছি ও সুস্থ আছি: তাসনিম জারা

২০২৬ মার্চ ১৭ ১৫:০৪:১৭

আমি বেঁচে আছি ও সুস্থ আছি: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া এক অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির কবলে পড়েছেন সাবেক এনসিপি নেত্রী ও জনপ্রিয় চিকিৎসক তাসনিম জারা। পেশাদার যোগাযোগের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম লিংকডইনে হঠাৎ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত ব্যক্তিদের প্রোফাইল হিসেবে চিহ্নিত করায় অনুসারীদের মধ্যে তীব্র উদ্বেগ ও জল্পনার সৃষ্টি হয়। তবে কিছু সময় পরেই নিজের অবস্থান পরিষ্কার করে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই রহস্যময় ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেন তাসনিম জারা। বেলা ২টা ২২ মিনিটে দেওয়া ওই বার্তায় তিনি উল্লেখ করেন যে, সকালে তাঁর লিংকডইন প্রোফাইলটি মৃত ব্যক্তি হিসেবে দেখানোর বিষয়টি তাঁরও নজরে এসেছে। তিনি লেখেন, ‘আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে আমার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।’

ভুল তথ্যের ভিত্তিতে সৃষ্ট এই সংকট কাটিয়ে উঠতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলেও জানান। নিজের সুস্থতার খবর নিশ্চিত করে তাসনিম জারা আরও লিখেছেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। আমি লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, শিগগিরই সমস্যাটির সমাধান হবে।’ ধারণা করা হচ্ছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর প্রোফাইলে মিথ্যা রিপোর্ট করার ফলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টটিকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে বিষয়টি সমাধানের পথে রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত