ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি ক্যাম্পাসে ঢুকতে পারছে না বহিরাগত যানবাহন, শিক্ষার্থীদের স্বস্তি
ঢাবি প্রতিনিধি : দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ প্রবেশে কড়াকড়ি আরোপ করা। শিক্ষার্থীদের দাবি এতো দিন আশায় গুড়েবালি হলেও এখন তার বাস্তব চিত্র দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে বসানো ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্সগুলো’-তে থাকা দায়িত্বরত প্রক্টরিয়াল টিম এখন বহিরাগত যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন বহিরাগত যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে না। এতে করে ক্যাম্পাসের ভিতরে এতো দিন ধরে যে অস্বাভাবিক যানজট সৃষ্টি হতো তা আজকে আর চোখে পড়েনি।
তবে মেডিকেলে আগত রোগী কিংবা রোগীর আত্মীয়-স্বজন, অফিসিয়াল কাজে আগতসহ জরুরী নানা প্রয়োজনে যারা আসছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ডুআ নিউজকে বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা এই কাজ করছি। প্রাথমিকভাবে অনেকের কষ্ট হবে, এজন্য আমরা দুঃখিত।'
তবে জরুরি কাজে আগত কাউকে যাচাই-বাছাই শেষে ভিতরে ঢুকার অনুমতি দেয়া হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। কোন কারণ ছাড়াই যারা আসবেন তাদের প্রবেশ নিষেধ বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তব রুপ পাওয়ায় একে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশাসনের এমন কাজের সময়ের ‘সেরা উদ্যোগ ’ বলে আখ্যায়িত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?