ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক পথেই হাঁটবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: 'জুলাই জাতীয় সনদ' এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে ব্যাপক যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের উত্থাপিত দাবির বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও সবকিছু হতে হবে সুনির্দিষ্ট আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায়। রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় তবে আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন আনতে হবে। তিনি বলেন, ‘সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি তারপরে সে গণভোটের রায় বাস্তবায়নের জন্য.. তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেটস আস হ্যাভ ডিবেট অন ইট।’ তিনি বিষয়টি নিয়ে হাউজে গঠনমূলক বিতর্কের আহ্বান জানান।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি পজিটিভলি যাচ্ছি, কোন কিছু অস্বীকার করছিনা। জনরায়কে সম্মান দিতে হবে কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোন জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে কানুন দিয়ে। আমরা সেভাবে যাই।’ তিনি বিরোধী দলীয় নেতাকে আশ্বস্ত করে বলেন যে, সরকার রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদকে শ্রদ্ধা করে।
সংসদে অচলাবস্থা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব পেশ করে বলেন, ‘আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি…কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারব এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষর অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে তিনি একটি আইনি প্রশ্ন তুলে বলেন, ‘জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোন অবৈধ আদেশ দিয়ে সেটা কোন সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন…সেটাও আমরা ডিবেট করে আলোচনা করি।’
এর আগে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, এই সংসদ একটি বিশেষ প্রেসিডেনশিয়াল অর্ডারের মাধ্যমে গঠিত হয়েছে। তাঁর ভাষ্যমতে, ‘সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের অধিবেশন আহবান করা হবে।’ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে, আজ ৩০তম দিন হওয়া সত্ত্বেও সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি।
ড. শফিকুর রহমান গণভোটের আইনি বাধ্যবাধকতা ব্যাখ্যা করে বলেন, সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোটের ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, যারা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। তিনি সংসদকে অবহিত করেন যে, বিরোধী দলের ৭৭ জন সদস্য ইতিমধেই সংসদ সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, ‘এই সুযোগ আমরা পেতে চাই।’ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বিতর্কিত ও গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চলে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস