ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ যুক্তিসঙ্গত নয়: শিক্ষামন্ত্রী

২০২৬ মার্চ ১৫ ১৩:৫৯:১৭

বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ যুক্তিসঙ্গত নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি করা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকবে কি না, নাকি ভর্তি প্রক্রিয়া পরিবর্তন করা হবে।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “সংসদ সদস্য যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন। আমরা আশা করি মহান সংসদে এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। মূলত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান দুইটি রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্রসংখ্যা এতটা কম্পিটিটিভ নয়। সে কারণে সেখানে ভর্তির সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল। যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসংত।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী আরও বলেন, “আগামী বছরে এই শিক্ষাব্যবস্থায় ভর্তি সিস্টেম কীভাবে করা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে বিভিন্ন রকম সেমিনার করে সংসদ সদস্য সবার অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে, আগামী ২০২৭ এ জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত