ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান দল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ের আগে বড় ধাক্কা খেলো সফরকারী পাকিস্তান। কাঁধের গুরুতর ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির অলরাউন্ডার হুসাইন তালাত। শুধু এই সিরিজই নয়, আসন্ন পিএসএল আসরেও তার খেলা হচ্ছে না।
শুক্রবার (১৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে আঘাত পান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তালাতের বাঁ-হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে। মাঠের লড়াইয়ে ফিরতে তার অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগবে।
পিসিবি এক বিবৃতিতে জানায়, হুসাইন তালাত বর্তমানে স্থির আছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। করাচির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল জয় পায় পাকিস্তান। আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে মাঠে নামবে দুই দল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস