ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সকাল থেকে রাত পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: চাকরি বা পদায়নের ক্ষেত্রে তদবিরের সংস্কৃতি থেকে সরে এসে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানা কাজে তদবিরকে প্রধান বিষয় বানালে তা রাষ্ট্র ও প্রশাসনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত শুধুই পোস্টিং বা বদলির জন্য তদবির নিয়ে ব্যস্ত থাকেন। প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা চাওয়া স্বাভাবিক হলেও এটিকে যদি প্রধান চর্চায় পরিণত করা হয়, তাহলে তা ইতিবাচক ফল বয়ে আনে না।
তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কাজ শুরু করার মানসিকতা গড়ে তুলতে হবে। ছোট ছোট বিনিয়োগ, নতুন উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থানের নতুন পথ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জেলার অবকাঠামো উন্নয়ন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা সমিতির মধ্যে বিভক্তি তৈরি হওয়ায় সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, জেলার উন্নয়ন ও কল্যাণের জন্য একসঙ্গে কাজ করাই সবচেয়ে জরুরি।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ