ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রস্তুতি নিয়ে যা বললেন শান্ত
ডুয়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটারকেও অনুশীলনে দেখা যায়। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে আজ বুধবার শেষ হচ্ছে এই অনুশীলনপর্ব।
শেষ দিনের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এসময় তার কাছে তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়, বিশেষত কারণ বিপিএলে তিনি তেমন বেশি ম্যাচ খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত আছেন শান্ত।
জবাবে শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে না পারার ভেতরেও কিছু পজিটিভ দিক ছিল। অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি। তো ওখানে কোচরা অনেক হেল্প করেছে, পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। বিপিএলের ওই সময়টা আমি খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে।’
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে থাকবে। তবে এই মন্তব্যের প্রতি নিজের কোনো মতামত নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)