ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সর্ম্পকে যা জানা গেল

২০২৬ মার্চ ০৮ ১৮:৩২:১৮

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সর্ম্পকে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে নির্বাচিত নেতার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ এ তথ্য জানিয়েছে।

পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা বলেন, ভোট কার্যক্রম শেষ হয়েছে এবং নেতা নির্বাচিত হয়েছে। শিগগিরই তার নাম প্রকাশ করা হবে।

কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

অন্য একজন সদস্য মোহসেন হায়দেরি জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারিত হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, “বড় শয়তানও নির্বাচিত নেতার নাম উল্লেখ করেছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার প্রভাব থাকা উচিত এবং মোজতাবা খামেনিকে দুর্বল প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন।

তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় প্রকাশিত এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিরাও তাদের লক্ষ্যবস্তু হতে পারেন।

মোজতাবা খামেনিকে দীর্ঘদিন ধরে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার বাবা ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

ইরানে সর্বোচ্চ নেতা দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব রাখেন এবং রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত