ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি করল সরকার
নিজস্ব প্রতিবেদক: শব-ই-কদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির তালিকায় নতুন করে আরও একটি দিন যুক্ত করেছে সরকার। এর ফলে নির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৭ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে কার্যবণ্টনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় তার ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে। এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে। জরুরি প্রয়োজনীয় কাজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অফিসও খোলা রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের