ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তথ্য উপদেষ্টা
'আ.লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না'
ডুয়া নিউজ : এদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, "বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করবো।"
নাহিদ ইসলাম বলেন, "অভ্যুত্থান এখনও আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরণ হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনও শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনও শেষ হয়ে যায়নি।"
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, "কোনো মাদার অরগানাইজেশানের স্বার্থ হাসিল না করে শুধুমাত্র ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিনই কাজ করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি