ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিতবে, বিশ্বাস করেন কোচ সিমন্স
ডুয়া ডেস্ক: বিপিএল শেষে বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে নাজমুল হোসেন শান্ত ও তার সতীর্থরা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে তারা মিরপুরে অনুশীলন করছেন। তবে আইসিসির এই টুর্নামেন্টের আগে বিপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত তা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ বলেছেন যে, দল সেরা প্রস্তুতি নিতে পারেনি। প্রস্তুতির অভাব থাকলেও বাংলাদেশ দলকে নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে সিমন্স বলেন, "চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা রয়েছে। যদি আমরা আমাদের সেরাটা খেলতে পারি তাহলে কোন কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না।"
এছাড়া যথেষ্ট ওয়ানডে ম্যাচ না খেলার কারণে বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না বলেও সিমন্স মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমি একমত যে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা প্রস্তুতি হচ্ছে না। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সঙ্গে আছি। এখন আমরা প্রস্তুতি নেব, ৬ দিনের জন্য ক্যাম্প রয়েছে।"
ক্রিকেটারদের বিপিএল নিয়ে ব্যস্ত থাকার প্রভাব ওয়ানডেতে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, "আমাদের দুটি দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে খেলোয়াড়দের মধ্যে কোনো আলোচনা হয়নি। তারা ৫০ ওভার ক্রিকেটের জন্য নিজেদের ব্যাটিং এবং বল করার দিকে মনোযোগ দিচ্ছে। আমার মনে হয় না বিপিএলের প্রভাব পড়বে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)