ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাকা সিটি করপোরেশনের কাছে ঢাবি এলাকার সংস্কারসহ ৫ দাবি
ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছে।
স্মারকলিপির মূল উদ্দেশ্য ক্যাম্পাসের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর পরিবেশ নিশ্চিত করা।
প্রধান দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সৌন্দর্য বর্ধন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময়োপযোগী সংস্কারের প্রয়োজনীয়তা।
পাবলিক টয়লেট ও ডাস্টবিন: ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন করার দাবি।
যান চলাচল নিয়ন্ত্রণ: দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন।
সুপেয় পানির ব্যবস্থা: ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন।
রাত্রিকালীন নিরাপত্তা: রাত্রিকালীন নিরাপদ যাত্রাবহনের জন্য পর্যাপ্ত সংখ্যক সড়কবাতি স্থাপন।
স্মারকলিপি প্রদানকালে আন্দোলনের নেতৃবৃন্দ এ বিষয়ে গুরুত্বারোপ করে ক্যাম্পাসে একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। আন্দোলনের সমন্বয়ক ও অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ