ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
প্রতি মাসে ভাতা পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার
ডুয়া ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার এবং ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে। তারা পরিচয়পত্রও পাবেন।
প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি এবং আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য দুটি ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা নগদ দেওয়া হবে। গুরুতর আহত জুলাই যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।
‘ক্যাটাগরি বি’ অনুযায়ী, জুন যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা নগদ হিসেবে দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং সরকারী/আধাসরকারি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণও প্রদান করা হবে।
জুলাই যোদ্ধাদের পরিচয়পত্রও দেয়া হবে, যা প্রদর্শন করে তারা সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন