ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন, কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, কেউ ঢাকায় অবস্থান করছেন।
দলের অভ্যন্তরে চলছে যে কে কোন আসনে মনোনয়ন পাবেন তা নিয়ে তীব্র আলোচনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির হাইকমান্ড থেকে। সকলের নজর এখন সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে এবং আরপিও অনুযায়ী যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। এ হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কয়েকটি আসন পেয়ে সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রার্থী হতে পারেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা চলছে। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চায় ইসি। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা।
বিএনপির নেত্রীরা এবারের সাধারণ নির্বাচনে অন্তত ৫০টি আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে কয়েকজন ছাড়া অধিকাংশ নেত্রী এবার মনোনয়ন না পাওয়ায় সংরক্ষিত নারী আসনের দৌড়ে এগিয়ে আছেন। বিএনপির বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন শীর্ষ নেত্রী ও দলীয় পরিচিত মুখ এ আলোচনায় রয়েছেন।
বরিশাল ও ঢাকার নেত্রীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিলকিস আকতার জাহান শিরিন, শিরিন সুলতানা, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবী, নাদিয়া পাঠান পাপন, শাহিনুর নার্গিস, সামিরা তানজিনা চৌধুরী, হাসিনা আহম প্রমুখ। চট্টগ্রামে আলোচনায় রয়েছেন শাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু ও জেসমিনা খানম।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন যুগান্তরকে বলেন, “ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু। এরপর নানা প্রতিকূলতা পেরিয়েছি। আজীবন দলের জন্য কাজ করেছি। অনেক ত্যাগ শিকার করেছি। জেল-জুলুমসহ নানাভাবে দমন-পীড়ন ও নির্যাতিত হয়েছি। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। এখন দল যদি আমাকে উপযুক্ত (সংরক্ষিত আসনে) মনে করে, তাহলে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হবে।”
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রাপ্ত আসনের বিপরীতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। দলীয় মনোনয়নপত্র বিতরণের পুরো প্রক্রিয়া হাইকমান্ডের সিদ্ধান্তমূলে সম্পন্ন হবে। তবে এবার তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনা বেড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- স্পিকার নেই, নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন নিয়ম
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে: এখানে সরাসরি দেখুন Live
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসের নতুন সময়সূচি প্রকাশ