ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে ৩ দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু মঙ্গলবার
ডুয়া নিউজ: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারা দেশে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। আগামীকাল ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে তিন দিনব্যাপী এই উৎসব।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব সিরাজুল রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উইংয়ের চিফ ডক্টর শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিচালক খোরশেদ আলম এবং জনসংযোগ অফিসের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
আয়োজনে থাকবে- চিত্রাংকন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন ক্লিন ক্যাম্পেইন বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে পুরুষ ইভেন্টে রয়েছে- বস্তা দৌড়, দাবা, মোরগ লড়াই, বেলুন ফুটানো, সাত চাড়া, রশি টানাটানী।
নারী ইভেন্টে থাকবে- হাড়ি ভাঙ্গা, দাবা, বউচি, স্কিপিং, ঝুড়িতে বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো পাসিং, প্রীতিফুটবল ম্যাচ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবে-গান, নৃত্য এবং কবিতা আবৃতি (ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল), গম্ভীরা (চাঁপাই নবাবগঞ্জ), ফোক গান (লালনগীতি, হাসন রাজার গান, ইত্যাদি: চন্দনা মজুমদার)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের