ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ধানমন্ডি ৩২ নিয়ে মোদীর সঙ্গে আলোচনা সভার ভিডিও প্রচার; যা জানা গেল
ডুয়া নিউজ : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের হায়দারাবাদ হাউজে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে আলোচনা সভার দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে এই ভিডিওটি বিভ্রান্তিকর বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
তাদের টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার কোনো ঘটনার নয়। এটি মূলত ২০২৪ সালের একটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও।
ভিডিওটি প্রথম প্রচার করা হয় ‘তামান্না আকতার ইয়াছমিন’ নামক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নরেন্দ্র মোদী রেড কার্পেটে হেটে যাচ্ছেন এবং পাশে Ahlan Modi এবং The World Is One Family লেখা রয়েছে।
এই তথ্যের সূত্রে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভারতের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘PMO India’তে। ওই ভিডিওর সঙ্গে ধানমন্ডি ৩২ দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷
ওই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরাত সফরের অংশ হিসেবে ‘Ahlan Modi’ ইভেন্টে যোগদানের ভিডিও।
এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রেস রিলিজে জানায়, আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রায় ৪০,০০০ দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
সুতরাং, নরেন্দ্র মোদীর ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাত সফরের ভিডিওটি মোদীর সাথে হায়দারাবাদ হাউজে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম