ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
এবার রাজশাহীতে শুরু হলো ‘অপারেশন ডেভিল হান্ট’
ডুয়া নিউজ : গত শনিবার থেকে সারা দেশে শুরু হয়েছে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এরই অংশ হিসেবে রাজশাহীতেও শুরু হয়েছে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান শুরু করে।
জানা যায়, বিকেল সাড়ে ৩টায় নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার উদ্দেশে বের হন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সারা দেশে গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথবাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম