ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
২ ঘণ্টা পর থামল সংঘর্ষ; যার যার গন্তব্যস্থলে ফিরলেন শিক্ষার্থীরা
ডুয়া নিউজ : টানা প্রায় ২ ঘণ্টার ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের পর অবশেষে থেমেছে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সড়ক ছেড়ে দিয়ে যার যার গন্তব্যস্থলে চলে যান। এর কিছু সময় পর যান চলাচল শুরু হয়। তবে এখনও পুরো এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
এর আগে, বিকেল ৪টার দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করলে পাল্টা ব্যবস্থা হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধভাবে ধাওয়া দেন। এতে করে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা পিছু হটে ধানমন্ডি ৩ নম্বর সড়কের পুলিশ বক্স ও গ্রিন রোডে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যেই দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দাবি, সকালে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে স্লেজিং ও মারধর করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদ জানিয়েছে। তবে, সংঘর্ষের সময় সমঝোতা হওয়া সত্ত্বেও আবারও একজন শিক্ষার্থীকে মারধর করা হয়।
এদিকে, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা প্রতিহত করেছেন।
এর আগেও গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ৫ ফেব্রুয়ারির ঘটনাটির পরই আজকের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী সময়ে যেন ফের সংঘর্ষ না বাঁধে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস