ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বেসরকারিভাবে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট গণনা শেষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, সব কেন্দ্রেই তিনি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি জানান, প্রাথমিক ফলাফল একত্র করার পর হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, দেবিদ্বার আসনের মোট ১১৬টি ভোটকেন্দ্রের সবগুলোতেই হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফল সংকলনের কাজ চললেও ফলাফল বিবরণী পর্যালোচনা করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপি-সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। ভোটগ্রহণের দিন বিকেল ৫টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। আসনটিতে মোট ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)