ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
‘ভারতকে হারাতে হবে, পুরো দেশ তোমাদের পাশে আছে‘
ডুয়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টেবিলের লড়াই বেশ কয়েক দফা সেরেছে ভারত-পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে, যা আরও বাড়িয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ভারতের অনড় অবস্থানের মাঝে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে পাকিস্তানের মাটিতে না গিয়ে, ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে। গ্রুপপর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ২৩ ফেব্রুয়ারি একে অপরের মুখোমুখি হবে। যেই ম্যাচে জবাবটা দিতে চায় পাকিস্তান। যা স্পষ্টভাবে দেশটির প্রধানমন্ত্রীও বলেছেন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে উদ্বোধন করেন শেহবাজ শরীফ। এসময় তিনি পাকিস্তান দলকে জানিয়ে দেন তাদের আসল লক্ষ্য।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দল খুবই শক্তিশালী এবং সাম্প্রতিক সময়ে তারা ভাল করেছে। তবে আসল লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই নয়, ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতে হবে। পুরো দেশ তোমাদের সঙ্গে আছে।’
১৯৯৬ সালের পর প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। আর সেই আয়োজনে পানি ঢেলে দিয়েছে ভারত। বিসিসিআইয়ের দাবির মুখে বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হাইব্রিড মডেলে আয়োজন সারতে হচ্ছে পাকিস্তানকে।
স্বাভাবিকভাবেই এ নিয়ে ভারতের প্রতি ক্ষোভ আছে পাকিস্তানের। সেই ক্ষোভই মাঠের লড়াইয়ে উগরে দিতে বললেন পাকিস্তান প্রধানমন্ত্রী।
যদিও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে হতাশ পাকিস্তান তবে আয়োজন দারুণভাবেই সারতে চায় দেশটি। শেহবাজ বলেন, ‘২৯ বছর পর বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করাটা আমাদের জন্য বড় ঘটনাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দল চ্যাম্পিয়নস ট্রফিতে জাতিকে গর্ব করার মতোই কিছু উপহার দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস