ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
চীন-বাংলাদেশ সম্পর্ক বাইরের হস্তক্ষেপে প্রভাবিত হবে না
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে কেন্দ্র করে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিং অভিযোগ করেছে, রাষ্ট্রদূত চীন-বাংলাদেশ সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং পুনরায় চীন-বাংলাদেশ সম্পর্ককে সাদা-কালো মিশিয়ে উপস্থাপন করা হয়েছে।
মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই দেশের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের মাধ্যমে গড়ে উঠেছে এবং উভয় পক্ষের জন্য লাভজনক অংশীদারিত্বের উৎকৃষ্ট দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। চীন-বাংলাদেশ সম্পর্ক বা অন্যান্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।
মুখপাত্রের বক্তব্যে বলা হয়, এই সম্পর্ক বাইরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হবে না। যারা এই সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার চেষ্টা করবে, তা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ