ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফারুকীর সিনেমা দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার
বিনোদন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি আগামীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এর আগে বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। স্ত্রীকে সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন তিনি। সিনেমা দেখে তিনি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন।
সৈয়দ আহমেদ মারুফ ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সাথে তার সিনেমা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর প্রিমিয়ারে অংশগ্রহণ করেছি। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার ও টিভি চ্যানেল নিয়ে কাজ করব।”
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত এবং সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও জেফার রহমান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। এই সময়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা পাওয়া যাচ্ছে। প্রথমবারের মতো সরাসরি সামুদ্রিক সংযোগসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি তিনি সাংস্কৃতিক বিনিময়ে সক্রিয় ভূমিকা পালন করছেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)