ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সীমান্ত সুরক্ষিত রেখে নির্বাচনে মাঠে ৩৭ হাজার বিজিবি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ন রেখেই সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলার মৎস্য ইনস্টিটিউট এলাকায় অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, নির্বাচনের সময় যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে এসব ইউনিট সক্ষম থাকবে। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে নির্বাচন উপলক্ষ্যে বিস্তৃত প্রস্তুতি নিয়েছে বিজিবি। এই অঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিবির জোয়ানরা।
বিশেষভাবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন তিনটি জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন ৮ প্লাটুন বিজিবি সদস্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন