ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার ঝড় উঠলেও ইনডোর বা কৃত্রিম পরিবেশে ইলিশ চাষ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট—এ বিষয়ে এখনো কোনো নীতিগত অনুমোদন নেই। সরকার জানিয়েছে, ইলিশের কৃত্রিম চাষ পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতিও দেওয়া হয়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ইলিশের ইনডোর বা নিয়ন্ত্রিত পরিবেশে চাষ নিয়ে সাম্প্রতিক যে আলোচনা ও খবর ছড়িয়েছে, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস)সহ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ইনডোর পদ্ধতিতে ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা নিয়ে গত ১ ফেব্রুয়ারি একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় আলোচনায় উঠে আসে, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক পরিবেশ, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং অসংখ্য জেলে ও মৎস্যজীবীর জীবনের সঙ্গে ইলিশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রাকৃতিক প্রজনন চক্র ও নদীনির্ভর বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল এই মাছের উৎপাদন ব্যবস্থাপনায় যেকোনো উদ্যোগই অত্যন্ত সংবেদনশীল ও নীতিনির্ভর বলে মত দেন সংশ্লিষ্টরা।
পর্যালোচনায় আরও স্পষ্ট হয়, আরএএস বা অন্য কোনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় ইনডোর পদ্ধতিতে ইলিশ চাষের বিষয়ে সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন নেই। ফলে এমন পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য কাউকেই ছাড়পত্র দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ কিংবা প্রযুক্তিগত কার্যক্রম অবশ্যই বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে পরিচালনা করতে হবে। অনুমোদন ছাড়া কোনো উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে সরকার অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার জন্য জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন