ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিপিএলের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, দুই একাদশে খেলছেন যারা
ডুয়া ডেস্ক এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষ্যে নেমে টস জিতেছে তামিম ইকবালের বরিশাল। যদিও তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস। সেবার হতাশা নিয়ে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় শামিম-ইমন-খালেদরা। অন্যদিকে, তামিমের সামনে রয়েছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে রেকর্ড গড়ার সুযোগ।
ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা। অন্যদিকে, চিটাগাংয়ের একাদশে রহস্যময় স্পিনার আলিস-আল ইসলামের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হলো, তার পরিবর্তে একাদশে নাঈম ইসলামকে নিয়েছে চিটাগাং। এ ছাড়া তাদের একাদশে আর কোনো পরিবর্তন নেই।
ফরচুন বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগাং কিংসের একাদশ : খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)