ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায়, জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিশেষ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের তিন দলের এই টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড আজ (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
তিন দল ও অধিনায়ক:
টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিন দল হলো— ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামলাবেন দুর্বার একাদশের দায়িত্ব এবং যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে দেওয়া হয়েছে দুরন্ত একাদশের নেতৃত্ব। টুর্নামেন্টের প্রাইজমানি ও ম্যাচ ফি বাবদ মোট ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিসিবি।
তারকাসমৃদ্ধ কোচিং প্যানেল ও নতুন নিয়ম:
টুর্নামেন্টের কোচিং প্যানেলেও রাখা হয়েছে সাবেক তারকাদের। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সহকারী তুষার ইমরান এবং দুরন্ত একাদশে হান্নান সরকারের সহকারী হিসেবে কাজ করবেন রাজিন সালেহ আলম। এছাড়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করছে বিসিবি।
সূচি ও ভেন্যু: টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের লড়াই। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। প্রতিদিন সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে, তবে দর্শকদের বিনোদনের জন্য বিকেল ৪টা থেকে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
টিকিটের মূল্য: গ্যালারিতে বসে খেলা দেখার জন্য সর্বনিম্ন ১০০ টাকা (ইস্টার্ন গ্যালারি) থেকে শুরু করে সর্বোচ্চ ১,০০০ টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড) মূল্যের টিকিট রাখা হয়েছে। এছাড়া নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা এবং ক্লাব হাউস ৫০০ টাকায় পাওয়া যাবে।
একনজরে ৩ দলের স্কোয়াড:
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)