ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিপিএল ফাইনালে নতুন রূপে মিরপুর, আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ
ডুয়া ডেস্ক: পর্দা নামতে যাচ্ছে বিপিএলের এবারের আসরের। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের লড়াই দিয়ে শেষ হবে ১১তম এ আসর। এই ম্যাচকে সামনে রেখে নতুন রূপে সেজেছে মিরপুর জাতীয় স্টেডিয়াম। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও দুপুর ১২টার পর থেকে মিরপুর স্টেডিয়ামের দিকে ভিড় জমাতে থাকেন দর্শকরা। এই ম্যাচকে সামনে রেখে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে।
স্টেডিয়ামের পাশে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিসিবি। আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটি ব্যবহার করা হয়েছে। এদিকে আন্দোলন কারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন মুদ্ধ। তার ওই সময়ে ছবিটিও পোস্টারের ব্যবহার করা হয়েছে।
এর আগে বিপিএলের শুরুতে আবু সাঈদ নামে গ্যালারির নামকরণ করা হয়েছে। আর প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে মুগ্ধ কর্নার। যেখানে বিনা মুল্যে পানি পান করে থাকেন দর্শকরা।
এ ছাড়াও বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। আগের ম্যাচগুলো নিরাপত্তার ঘাটতি থাকলেও ফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করতেও নিষেধ করে হয়েছে।
গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। টুর্নামেন্টের পর্দা নামার ম্যাচে বরিশাল থাকলেও বাদ পড়েছে রাজশাহী। খুলনাকে হারিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী হয়েছে চিটাগং কিংস। এখন দেখার বিষয় চিটাগং নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে নাকি বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে সফল হয়।
উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বরিশাল। ফাইনালেও আবারও তাদের বিপক্ষে খেলবে তামিম-রিয়াদরা। প্রথম সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে চাইবে কিংস। তাই ফাইনালে কঠিন এক লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে বলা চলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)