ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ভলিবল অঙ্গনের কিংবদন্তি মোস্তফা কামাল আর নেই
স্পোর্টস ডেস্ক: ভলিবল অঙ্গনের এক প্রথিতযশা সংগঠক ও অভিজ্ঞ কোচ মোস্তফা কামাল আর নেই। রোববার সকালে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছিলেন। কিডনির জটিলতার পাশাপাশি তিনি ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দুই সপ্তাহ আগে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে ক্রীড়াবিদ, সংগঠক ও ভলিবলপ্রেমীদের মধ্যে শোক ও শ্রদ্ধার অনুভূতি প্রকাশ পেয়েছে।
ক্রীড়া জীবনের শুরুতে মোস্তফা কামাল নিজেও একজন ভলিবল খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে কোচ হিসেবে জাতীয় ভলিবল দলের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতির পদেও দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। খেলাধুলা বিষয়ে নিয়মিত লেখালেখির মাধ্যমেও তিনি পরিচিত ছিলেন।
মরহুমের জানাজা আজ রোববার জোহরের নামাজের পর শান্তিনগার ইস্টার্ন প্লাস মল মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)