ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা
ডুয়া ডেস্ক : আবারও নিষেধাজ্ঞার কবলে পড়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। গত আট বছরে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো পাকিস্তান। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
পিএফএফের গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করেছিল ফিফা। তবে পিএফএফ ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো পাকিস্তানের ফুটবলকে।
বিবৃতিতে ফিফা জানায়, পিএফএফ কংগ্রেস যদি প্রস্তাবিত সংশোধন অনুমোদন করে তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। গঠনতন্ত্র সংশোধন হলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
পাকিস্তান ফুটবলের নবনির্বাচিত কংগ্রেস ও ফিফার মধ্যে অচলাবস্থার কারণেই এই নিষেধাজ্ঞা এসেছে বলে মনে করছেন পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক।
তিনি বলেন, ফিফা চায় পাকিস্তানের ফুটবল গঠনতন্ত্র আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। কিন্তু পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিফার প্রস্তাবে সম্মত হননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)