ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে’র মধ্যে নির্বাচনের আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাকসু নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ইতিমধ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ, ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসুর রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচন কমিশন গঠন করে। কমিশন ভোটারতালিকাও প্রস্তুত করে ফেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি