ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সুখবর পেলেন আ.লীগের সময়ে বঞ্চিত কর্মকর্তারা
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুখবর দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেছেন, বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আর্থিক সুবিধা দেওয়া হবে।
জনপ্রশাসন সচিব জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গঠিত বঞ্চনা নিরসন কমিটির (বণিক) প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত সামারি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে।
তিনি আরও জানান, সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনের পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে। পদভিত্তিক আলাদা আলাদা জিও জারি করে দ্রুত বকেয়া টাকা প্রাপ্তির জিও জারি করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য বঞ্চনা নিরসন কমিটি (বণিক) গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন